বিজ্ঞাপন
ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ নুরুজ্জামান বলেছেন, প্রবাসীরা আমাদের গর্বের মানুষ। দুর্যোগ ও দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তারা সমাজকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করছেন। তাদের মহৎ মানবিক কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সমাজকে আলোকিত করতে প্রবাসীদের এই অবদান জাতি যুগযুগ ধরে স্মরণ রাখবে।
বুধবার (৫ মার্চ) ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের উদ্যোগে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক রিয়াজ উদ্দীন ইসকার সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সহ-সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের উপদেষ্টা আফতার আহমদ, সহ-সভাপতি আলা উদ্দীন, সংগঠনের সদস্য মখসুদ ইসলাম জিবুল, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল এবং অর্থ সম্পাদক বদরুল আমীন।
অনুষ্ঠানের শুরুতে ইফ্ফাত আল হোসাইনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এ সময় সমাজকর্মী শাহীন আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের দরিদ্র মানুষের কল্যাণে আরও ইতিবাচক ভূমিকা রাখবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...