বিজ্ঞাপন
শুক্রবার (৬ মার্চ) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম মোল্লা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...