বিজ্ঞাপন
প্রতি বছর ঈদের সময় দৌলতদিয়া ঘাটে যাত্রীদের চরম ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। এবার আগেভাগেই এসব হয়রানি ঠেকাতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রথমেই ঘাট এলাকার বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখেন এবং ঘরমুখো যাত্রীসাধারণের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধার খোঁজখবর নেন। এ সময় যাত্রীদের যাত্রা সম্পূর্ণ নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত করতে সংশ্লিষ্ট বাস মালিক সমিতি ও ঘাট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
বাস কাউন্টার পরিদর্শনের পর জেলা প্রশাসক দৌলতদিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট এলাকা ঘুরে দেখেন। সেখানে তিনি যাত্রী পারাপার এবং যানবাহনগুলোর নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তাদের সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।
ঘাট পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...