বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোটর সাইকেল চালক ফারুক সরদার ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নারায়ণদিয়া গ্রামের মোঃ আবুল হাশেম সরদারের ছেলে। ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মোটর সাইকেল নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন ফারুক সরদার। এ সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪-১৮১৬) চাপা দেয়। এতে মোটর সাইকেল চালক ফারুক গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো জানান, পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটর সাইকেল এবং কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করবে হাইওয়ে পুলিশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...