বিজ্ঞাপন
রবিবার (২২ মার্চ) রাতে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. তিতুমীর বলেন, বাংলাদেশের মানুষের নিজ ইচ্ছার বহিঃপ্রকাশই হলো সার্বভৌমত্ব, যার অন্যতম গুরুত্বপূর্ণ স্তর হলো স্থানীয় সরকার। তিনি আক্ষেপ করে বলেন, অতীতে প্রকৃত স্থানীয় সরকার ব্যবস্থা দেখা যায়নি। একটি কার্যকর স্থানীয় সরকার হতে হলে নিজস্ব রাজস্ব আদায়ের ক্ষমতা, জবাবদিহিতা এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিতর্কের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে পরিকল্পনা প্রণয়নের সুযোগ থাকতে হবে।
জেলা পরিষদের অনিয়ম ও দুর্নীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, অতীতে জেলা পরিষদগুলো লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। গোরস্থান, কবরস্থান ও মন্দিরের মতো স্পর্শকাতর খাত নিয়েও ভয়ংকর দুর্নীতি হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম মিয়াকে এমনভাবে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান, যেন রাজবাড়ী জেলা পরিষদ সারা বাংলাদেশের জন্য একটি ‘মডেল’ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর-রশিদ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...