বিজ্ঞাপন
সম্প্রতি কুলাউড়া শাখায় কর্মরত প্রকৌশল বিভাগের সকল কর্মচারীদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই সভা সম্পন্ন হয়। সভায় সংগঠনের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন তালুকদার, সহ-অর্থ বিষয়ক সম্পাদক নুর নবী এবং সহ-আইন বিষয়ক সম্পাদক মোঃ জিকির ইসলাম উপস্থিত থেকে সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন।
আলোচনা সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে এনামুল হক সোহেলকে সভাপতি এবং বেলাল আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কুলাউড়া শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। নবনির্বাচিত এই নেতৃত্বকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা অনুযায়ী সারা দেশে শাখা কমিটিগুলো পুনর্গঠনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় আজ ১৬ এপ্রিল শ্রীমঙ্গল ও সিলেট শাখা কমিটির বিষয়েও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিভাগীয় প্রকৌশলী/২ ঢাকা-এর আওতাধীন নরসিংদী, আখাউড়া ও শায়েস্তাগঞ্জ শাখা কমিটি গঠনের কাজ ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে কিশোরগঞ্জ শাখা কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া চলামন রয়েছে। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঢাকা, চট্টগ্রাম, পাকশী এবং লালমনিরহাট বিভাগের অধীনে থাকা সকল শাখা কমিটিগুলো পুনর্গঠনের কার্যক্রম বর্তমানে সক্রিয়ভাবে চলমান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...