বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) উপজেলায় সরেজমিনে গিয়ে দেখা যায়, জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকরা, এতে বাড়ছে ভোগান্তি।
সূত্রমতে, গত ৭ এপ্রিল ২০২৬ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৫ এপ্রিল থেকে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা এবং পৌর প্রশাসক পদ শূন্য থাকায় কার্যক্রম অচলাবস্থা সৃষ্টি হয়েছে পুরো উপজেলায়।
তথ্য মতে, ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমীন কে এই উপজেলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও নালিতাবাড়ীর প্রশাসনিক কার্যক্রমে তার কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। ফলে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে এবং প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দেখা দিয়েছে।
পৌর প্রশাসকের দায়িত্বে কাউকে সক্রিয়ভাবে দেখা না যাওয়ায় নাগরিক সেবায় মারাত্মক স্থবিরতা তৈরি হয়েছে। জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম হয়রানিতে। এতে করে জরুরি সেবাগুলো থেকেও বঞ্চিত হচ্ছেন অনেক নাগরিক, বাড়ছে ভোগান্তি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দায়িত্বশীল কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
বিষয়ে উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমীনের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিষয়টি শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান কে অবগত করার জন্য যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তাকেও ফোনে পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে দ্রুত পদায়নের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সচেতন মহল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...