বিজ্ঞাপন
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে শহরের মুচিরপোল এলাকায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক জাবেদুল হক জনি। সঞ্চালনা করেন সদস্য সচিব রিয়াজুল কামাল পাভেল। প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মশিয়ার রহমান পবিত্র মক্কায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিমগাছ রোপণের ঐতিহাসিক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক নেয়ামত সংরক্ষণে মানুষের নৈতিক দায়িত্ব রয়েছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা-চেতনা ও যুব উন্নয়নের আদর্শ ধারণ করেই তাঁরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এ ধরনের উদ্যোগকে শুধু দলীয় কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বস্তরের মানুষের কল্যাণে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহজাহান সিদ্দিকী টিটো, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লালু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খন্দকার রাজন সম্রাট, সহ দপ্তর সম্পাদক রানা পারভেজ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির, রিয়াজ হাসান, মহাতাব, বাসুদেব ও আজিজুল।
এ ছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহাগ ও রাসেল বিশ্বাস, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম পিয়াল, সদস্য সচিব আরেফুল আকবর মিল্টন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জীবন ইসলাম টিপু এবং কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রুবেল।
আলোচনা সভা শেষে শহরের হাতির বাগান এলাকায় নেতৃবৃন্দ বৃক্ষরোপণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...