বিজ্ঞাপন
তিনি বলেন, বর্তমান সরকার গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। নতুন এই হাসপাতাল মোল্লারহাট ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষকে স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা প্রদান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে সেবার মান বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডা. মো. আনোয়ার হোসেন বাবলু, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহম্মদ ইউনুস আলী সিদ্দিকী, শেরে-ই-বাংলা মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডা. শামস-ই-জাহান সোনিয়া, জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা আব্দুল হাই আল হাদী, ডা. আবু বক্কর সিদ্দিক, বাঘিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, ঝালকাঠি সরকারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক সুলতান আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আনিছুর রহমান হেলাল খান, সহসভাপতি শহিদুল হক শহিদ এবং দপদপিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডা. আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জিকে সোহাগ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...