বিজ্ঞাপন
সোমবার (১১ মে) নকলা পৌরসভার গড়েরগাঁও মোড় এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া এলাকার মো. রুহুল আমিন (৩৭), কুরুয়া ভাটিপাড়া এলাকার পিকআপ চালক শফিকুল ইসলাম (১৯) এবং ঝিনাইগাতীর রাংটিয়া এলাকার নূর মোহাম্মদ (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে নকলা থানা পুলিশের একটি দল গড়েরগাঁও মোড়ে চেকপোস্ট বসিয়েছিল। এ সময় নালিতাবাড়ী থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যানকে সন্দেহ হলে পুলিশ সেটিকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে পিকআপে থাকা কাঠের ভূষির বস্তার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৬ বোতল 'রয়েল স্টেগ' এবং ৪৮ বোতল 'ম্যাজিক মোমেন্ট'সহ মোট ১০৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়।
মাদক উদ্ধারের পর পুলিশ মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করেছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জনস্বার্থে পুলিশের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিবেদক- আইনুল নাঈম, নকলা, শেরপুর।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...