Logo Logo

মধুখালীতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


Splash Image

ফরিদপুরের মধুখালী উপজেলায় মাইমুনা আক্তার মৌ (১৯) নামে এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


সোমবার (১১ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে উপজেলার বাগাট বিশ্বাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাইমুনা ওই গ্রামের মো. মিজানুর রহমানের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবনির্মিত বাড়ির একটি কক্ষে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মাইমুনার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। রাত ২টার দিকে তার মা আসমা খাতুন মেয়ের কক্ষে গিয়ে তাকে ওই অবস্থায় দেখে চিৎকার শুরু করেন। পরে স্বজন ও প্রতিবেশীরা এসে ওড়না কেটে তাকে নিচে নামালেও ততক্ষণে তার মৃত্যু হয়। মৃত্যুর পর ওই কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে চিরকুটে কী লেখা ছিল, সে বিষয়ে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে কিছু জানাননি।

খবর পেয়ে মধুখালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নুর ইসলাম শিকদার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

মধুখালী থানা পুলিশ জানিয়েছে, কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত চিরকুটটি তদন্তের স্বার্থে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...