বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে) সকাল ১০টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত হাসপাতালের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতালের সেবাতত্ত্বাবধায়ক শামসুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মানস কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. ওমর ফয়সাল এবং ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর খান মোহাম্মদ আরিফ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নার্সদের ভূমিকা অপরিসীম। রোগীর শারীরিক সেবা প্রদানের পাশাপাশি মানসিক সাহস জোগানো এবং জরুরি মুহূর্তে মানবিক সহায়তায় নার্সরাই অগ্রণী ভূমিকা পালন করেন। বক্তারা নার্সিং পেশাকে মানবসেবার অন্যতম মহান ও মহৎ পেশা হিসেবে অভিহিত করে এই পেশার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ফরিদপুর জেলা শাখার সভাপতি নাসির উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সহ-সভাপতি লাইলী পারভীন, নার্সিং সুপারভাইজার হোসনেয়ারা এবং সিনিয়র স্টাফ নার্স মো. জুয়েল, মামুন মোল্লা ও রাহেলা পারভীনসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের নার্সিং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বক্তারা আরও উল্লেখ করেন, সেবার মানসিকতা নিয়ে নার্সরা যেভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন, তা স্বাস্থ্য খাতের মূল ভিত্তি হিসেবে কাজ করছে। পেশাগত দক্ষতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে এই সেবা কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপস্থিত নার্সিং কর্মকর্তাবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...