বিজ্ঞাপন
বুধবার (১৩ মে) কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নার্স ও মিডওয়াইফরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন।
উল্লেখ্য, ৫ মে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস এবং ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস হলেও আজ কালুখালীতে সম্মিলিতভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, একজন রোগীর সুস্থ হয়ে ওঠার নেপথ্যে চিকিৎসকদের পাশাপাশি নার্স ও মিডওয়াইফদের ভূমিকা অনস্বীকার্য। রোগীর সার্বক্ষণিক পরিচর্যা, মানসিক সাহস জোগানো এবং মানবিক সেবাদানের ক্ষেত্রে তারা সম্মুখসারির যোদ্ধা হিসেবে কাজ করে থাকেন।
আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বরচিত কবিতা আবৃত্তি করেন সিনিয়র স্টাফ নার্স শামসুন নাহার এবং সংগীত পরিবেশন করেন মিডওয়াইফ মুক্তা রায়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. নাহিদা ইয়াসমিন, ডা. শফিউল্লাহ ও ডা. শশি। অনুষ্ঠানে সংশ্লিষ্ট হাসপাতালের নার্স ও মিডওয়াইফসহ প্রায় ২৭ জন সদস্য অংশগ্রহণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...