Logo Logo

নকলায় ৬৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


Splash Image

শেরপুরের নকলা উপজেলায় পুলিশি অভিযানে ৬৭৫ পিস ইয়াবাসহ মো. হাকিম মিয়া (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।


বিজ্ঞাপন


গতকাল ১৩ মে (বুধবার) উপজেলার ১নং গনপদ্দী ইউনিয়নের খারজান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত হাকিম মিয়া ওই এলাকার মৃত আবদুল্লাহ মিয়ার পুত্র। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল খারজান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হাকিম মিয়ার দেহ তল্লাশি করে ৬৭৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর আসামিকে দ্রুত হেফাজতে নিয়ে থানায় আনা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে থানা প্রশাসন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...