Logo Logo

ফরিদপুর-রাজবাড়ী সীমান্তে কলাবাগান থেকে মাটি খুঁড়ে মা-শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার


Splash Image

ফরিদপুর ও রাজবাড়ী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় এক নারী ও এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলের শেষ দিকে ফরিদপুর সদর উপজেলার বগারটিলা গ্রামের পাশে ইখলাস মাতুব্বরের কলাবাগান এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বগারটিলা গ্রামের বাসিন্দা কুলসুম বেগম ওই কলাবাগানের পাশে ছাগল চরাতে যান। এসময় তিনি দেখতে পান একটি কুকুর মাটি খুঁড়ছে এবং সেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। কৌতুহলবশত কাছে গিয়ে তিনি মাটির নিচ থেকে মানুষের পায়ের অংশ বের হয়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে রাজবাড়ীর গোয়ালন্দ থানা ও ফরিদপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে যৌথ উপস্থিতিতে মাটি খুঁড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারী (আনুমানিক বয়স ৩০-৩৫ বছর) ও এক কন্যাশিশুর (আনুমানিক বয়স ৩-৪ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তাদের হত্যা করে এখানে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল।

ঘটনাস্থলটি দুই জেলার একদম সীমান্তবর্তী হওয়ায় মরদেহ দুটি কোন থানার অধীনে নিয়ে ময়নাতদন্ত ও মামলা করা হবে, তা নির্ধারণের প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত নিহত মা ও শিশুর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলাম বলেন, "ঘটনাস্থলটি ঠিক কোন থানার আওতাভুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশ ঘটনাস্থল থেকে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...