বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন রাজবাড়ী সদর থানার উত্তর দৌলতপুর গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২১ মে) র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর উপজেলার হাউজিং প্রকল্প এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি মো. আনোয়ার হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, ধৃত আনোয়ারের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতোয়ালি থানায় ২০১৬ সালের একটি অস্ত্র মামলা রয়েছে (মামলা নং- ১৪/১৬)। ওই মামলায় বিজ্ঞ আদালত ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারা মোতাবেক তাকে ১০ (দশ) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিল।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন র্যাবের কাছে স্বীকার করেছে যে, আদালতের রায়ের পর থেকে সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপন করেছিল। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপ ও সাজা পরোয়ানা মূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অস্ত্র মামলার এই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...