Logo Logo

শেরপুরে বিআরটিএ’র ভিজিল্যান্স কার্যক্রম, অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন যাত্রীরা


Splash Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ভিজিল্যান্স ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বিআরটিএ শেরপুর সার্কেল।


বিজ্ঞাপন


কার্যক্রমের অংশ হিসেবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন এবং ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল রোধে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের সতর্ক করা হয়। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা সম্বলিত মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়।

বিআরটিএ সূত্রে জানা যায়, তদারকির সময় কয়েকটি পরিবহনে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যায়। এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে অতিরিক্ত আদায়কৃত অর্থ তাৎক্ষণিকভাবে যাত্রীদের ফেরত প্রদান করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদকে কেন্দ্র করে যাত্রীসেবার মান বজায় রাখা, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি পরিবহন খাতে অনিয়ম প্রতিরোধে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

বিআরটিএ শেরপুর সার্কেল জানিয়েছে, যাত্রীদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে তাদের ভিজিল্যান্স ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...