Logo Logo

নালিতাবাড়ীতে সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন


Splash Image

শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের ৩ নম্বর ওয়ার্ডের নিলামপট্টি-সাহাপাড়া এলাকার সড়ক সংস্কার এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিলামপট্টি-সাহাপাড়া মোড় এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দ্রুত সড়ক সংস্কার এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী শামসুল আলম সওদাগর। এ সময় বক্তব্য রাখেন ব্যবসায়ী আমিন আল মামুন, কার্তিক সাহা, নূর হোসেন, ফারুক সরকার ও শরাফত আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়, ফলে এলাকাবাসী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের চলাচলে প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

তারা অবিলম্বে সড়ক সংস্কার কাজ শুরু এবং জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার আব্দুল মালেক এর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...