Logo Logo

পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ


Splash Image

পাইকগাছা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় অত্যন্ত আনন্দঘন ও জনবান্ধব পরিবেশে 'বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক যথাযথ মানে উন্নীতকরণ শীর্ষক প্রকল্প’-এর ভূমি অধিগ্রহণ বাবদ ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


২২ জুন উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয়।

খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত-এর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা প্রাপ্য ২কোটি ৬৪ লক্ষ ৫৪ হাজার ২১ টাকা সরকারের এই অনুদানের চেক ২৭ জন ক্ষতিগ্রস্ত

সাধারণ মানুষের হাতে সরাসরি তুলে দেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সোনালী ব্যাংকের ম্যানেজার দীপায়ন সরকার সহ অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ক্ষতিগ্রস্ত ভূমিমালিক গণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সরকারের এই মেগা সড়ক উন্নয়ন প্রকল্পের ফলে অত্র অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক অভূতপূর্ব বৈপ্লবিক পরিবর্তন আসবে। তবে উন্নয়নের স্বার্থে যাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে, তারা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুততম সময়ে তাদের ন্যায্য পাওনা পান, তা নিশ্চিত করতেই জেলা প্রশাসন সরাসরি এই চেক বিতরণের উদ্যোগ নিয়েছে। কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালালের দৌরাত্ম্য ছাড়াই সরাসরি প্রশাসনের হাত থেকে চেক পেয়ে সাধারণ মানুষ সরকারের এই জনবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...