Logo Logo

সালথায় সড়কের ওপর থেকে যুবকের হাত-পা কাটা মরদেহ উদ্ধার


Splash Image

ফরিদপুরের সালথা উপজেলার একটি সড়ক থেকে পান্নু ফকির (৩৯) ওরফে জামু রহমান ফকির নামে এক যুবকের হাত-পা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৫ জুন) সকালে যদুনন্দী মৌজার সড়ক থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পান্নু ফকির উপজেলার কুমারকান্দা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে সালথা থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হাত-পা কেটে নৃশংসভাবে হত্যা করে। পরে মরদেহটি যদুনন্দী মৌজার ওই সড়কে ফেলে রেখে চলে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার ওপর মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) আল ফাহাদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কোনো পাটক্ষেতে হত্যার পর মরদেহ এনে রাস্তার ওপর ফেলে রাখা হয়। মরদেহের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...