বিজ্ঞাপন
শনিবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সাতক্ষীরা-ঢাকাগামী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান সাংবাদিকদের জানান, তল্লাশির একপর্যায়ে একটি প্রাইভেটকার থেকে ৮৮০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৪০ হাজার টাকা।
অভিযানে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের বাসিন্দা মো. রানা গাজী (৩২)কে গ্রেপ্তার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত রানা গাজীর বিরুদ্ধে তার নিজ এলাকায় একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে। এছাড়া তিনি দেবহাটা থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানা গেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য, জব্দকৃত প্রাইভেটকার এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...