Logo Logo

গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ড.জিয়াউদ্দিন হায়দার

অর্ন্তবর্তী সরকারের মারাত্মক ভুলের কারণে আমাদেরকে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে


Splash Image

বিগত অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, দেশের সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের পেছনে ওনাদের মারাত্মক ভুল ও অদূরদর্শিতা দায়ী। ২০২৪-২৫ সালে যে হামের টিকা দেওয়ার কথা ছিল, তা দিতে তাঁরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন, যার খেসারত এখন দিতে হচ্ছে।


বিজ্ঞাপন


আজ রোববার (২৮ জুন) গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে জেলা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়েও অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মজিবুর রহমান, ইউনিসেফ বরিশাল ফিল্ড অফিসের চিফ ডা. মো. কাওসার হোসেন, গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক সৈয়দ শাহিন ইকবাল এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. গোলাম মোরশেদ মোল্লা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ক্যাম্পেইনের আওতায় এবার গোপালগঞ্জ জেলার মোট ১ লাখ ৭৬ হাজার ৫শ’ ৬০ জন শিশুকে ভিটামিন “এ ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর পুষ্টি ও সুরক্ষায় জেলার ৭ টি স্থায়ী কেন্দ্র এবং ১ হাজার ৬শ’ ৭৬ টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...