বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার সদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাড়ে সাত রশি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরজীদ শাহ ওই গ্রামের মৃত মধুসুদন শাহের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শরজীদ শাহ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে স্বজনরা জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে তিনি নিজ বাড়ির গোসলখানার টিনের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
পরে তার স্ত্রী শশী রান্নার কাজে গোসলখানায় পানি আনতে গিয়ে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে পরিবারের সদস্য ও নিহতের ভাই রাজীব কুমার শাহ ঘটনাস্থলে ছুটে এসে শরজীদকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত আটরশির বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
সদরপুর থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...