বিজ্ঞাপন
বুধবার (১৫ জুলাই) বিকেলে পৌরশহরের অরণী প্রগ্রেসিভ স্কুলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মুনীরুজ্জামান মুনীর (সেঁজুতি বিদ্যানিকেতন) সভাপতি, শাহাদাত হোসেন (আইডিয়াল স্কুল) সহসভাপতি, সাইয়্যিদ কুতুব (মোহাম্মদ আলী মডেল একাডেমি) সাধারণ সম্পাদক, মিজানুর রহমান মিজান (নব জাগরণ একাডেমি) যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুস সালাম (সময় একাডেমি) কোষাধ্যক্ষ, এম. সুরুজ্জামান (বেগম রৌশন আরা একাডেমি) প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নাজনীন হক (অরণী প্রগ্রেসিভ স্কুল), আব্দুল্লাহ আল মামুন (মেহেরুননেছা কিন্ডারগার্টেন একাডেমি) এবং রফিজ মিয়া (লাইসিয়াম প্রিপারেটরি স্কুল)।
নবনির্বাচিত কর্মকর্তারা জানান, নালিতাবাড়ী উপজেলার বেসরকারি কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
আগামী শনিবার (১৮ জুলাই) নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...