Logo Logo

ফরিদপুর পৌর সুপার মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার ঘোষণা


Splash Image

ফরিদপুর প্রতিনিধিঃ নাগরিকদের চলাচলে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে ফরিদপুর পৌরসভার উদ্যোগে পৌর সুপার মার্কেট ও আশপাশের এলাকায় রাস্তার পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (৯ আগস্ট) ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী-এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আহাদুজ্জামানসহ ফরিদপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে রাস্তার পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করা হয়। এতে পথচারীদের চলাচলের জায়গা উন্মুক্ত হওয়ায় স্থানীয় নাগরিকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নগরবাসীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন অবৈধ স্থাপনা ও দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি পৌর এলাকার সৌন্দর্য, শৃঙ্খলা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ফরিদপুর পৌর প্রশাসকের কাছে ফরিদপুর পৌরবাসী প্রত্যাশা করে অনতিবিলম্বে জনতা ব্যাংকের মোড় থেকে পূর্ব খাবাশপুরের মোর পর্যন্ত দখল মুক্ত করার জন্য।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...