Logo Logo

সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার


Splash Image

সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বুধবার (১২ আগস্ট) সকালে ১১১ নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে ওই বাসার বাসিন্দা হাজি আব্দুস সাত্তার মিয়া ও তার স্ত্রী রয়েছেন। অপর নিহত নারীকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বুধবার সকালে রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় তিনজনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে তারা পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হাজি আব্দুস সাত্তার মিয়া এলাকায় একজন প্রবীণ মুরব্বি হিসেবে পরিচিত ছিলেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘিরে রাখেন। তারা মরদেহ উদ্ধারের পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি, গলাকাটা অবস্থায় তিনজনের মরদেহ একটি বাড়িতে রয়েছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে গেছে।’

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...