Logo Logo

উন্নয়নের ধারাবাহিকতায় মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ


Splash Image

মাগুরা জেলা পরিষদের আয়োজনে ও অর্থায়নে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে বাদ্যযন্ত্র এবং সংস্কৃতি মন্ত্রীর অনুকূলে বিশেষ বরাদ্দ প্রকল্পের চেক বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


শনিবার (১৫ আগস্ট) জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মো. আলী আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা সিভিল সার্জন মো. শামীম কবির এবং সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. মো. আলফাজ উদ্দিন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান কর্মকর্তা হাসিনা মমতাজ।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, অনুষ্ঠানে ৫ হাজার চেকের মাধ্যমে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের হাতে মোট ১৪ লাখ ৩০ হাজার টাকা শিক্ষাবৃত্তি হিসেবে তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের জন্য বাদ্যযন্ত্র এবং বিশেষ বরাদ্দ প্রকল্পের আওতায় চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী একে একে জনগণের বিভিন্ন চাহিদা পূরণ করছেন। এরই ধারাবাহিকতায় জেলা পরিষদের মাধ্যমে আজকের এই চেক বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মোঃ রাজিব হোসেন, মাগুরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...