Logo Logo

নালিতাবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

উপজেলা সেরা মৎস্য চাষীর হাতের সম্মাননা কেস স্কুলে দিচ্ছেন নির্বাহী কর্মকর্তা।

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষ ‘তেপান্তর’-এ এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য অফিস।

আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইনের সভাপতিত্বে স্বাগত বক্তব্যে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উপজেলার মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধভাবে মৎস্য শিকারের বিরুদ্ধে পরিচালিত অভিযানের চিত্র তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মালেক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ করতে হবে। চায়না জাল বা কারেন্ট জাল কেউ যেন ব্যবহার না করে, সেদিকে সবাইকে সচেতন হতে হবে। তাহলে আমরা দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি করতে পারব।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আনোয়ারুল কবীর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আরিফ রাব্বানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল কায়েসসহ স্থানীয় মৎস্যচাষিরা।

পরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...