Logo Logo

নকলায় আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারিসহ গ্রেপ্তার ৫


Splash Image

শেরপুরের নকলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নকলা থানা পুলিশ।


বিজ্ঞাপন


গতকাল শনিবার (১৫ আগস্ট) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— নকলা উপজেলার ৯ নম্বর চন্দ্রকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান (৬৫), নকলা পৌরসভার ১ নম্বর মাওরা ওয়ার্ডের সাধারণ সম্পাদক হবিবুর রহমান হবি (৫৭), ৪ নম্বর গৌরদ্বার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহসভাপতি হামিদুল ইসলাম (৪৮), নকলা উপজেলার বাজার্দী গ্রামের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক নাইম পারভেজ (৩২) এবং ১ নম্বর গনপদ্দি ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী সুলতান মিয়া (৫০)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে নকলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। ১৫ আগস্ট উপলক্ষে এলাকাটিতে নিষিদ্ধ বা অপপ্রচারে থাকা কোনো রাজনৈতিক সংগঠন যেন কোনো প্রকার নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে পুলিশ প্রশাসন কঠোর নজরদারি ও তৎপরতা বজায় রেখেছে।

গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে আজ রোববার আদালতের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...