Logo Logo

বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই


Splash Image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।


বিজ্ঞাপন


সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বহরপুর বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন মো. আব্দুল জলিল মোল্লার তেলের মিল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকান ও মালামালের গোডাউনে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে তেলের মিল, ওষুধের দোকান, পাটের গোডাউন ও মুদি দোকানসহ প্রায় ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মী, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে আগুনে ব্যবসায়ীদের ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...