Logo Logo

পাংশায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা


Splash Image

রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


বুধবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জজ আলী বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে পানির মোটর চুরি করতে গেলে স্থানীয় কয়েকজন জজ আলীকে আটক করেন। এ সময় তাকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জজ আলীকে উদ্ধার করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় কারা জড়িত এবং প্রকৃতপক্ষে কী কারণে জজ আলীকে মারধর করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম মোবাইল ফোনে বলেন, ঘটনার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্তের পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...