বিজ্ঞাপন
বুধবার (১৯ আগস্ট) রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামের রুনু শেখের ছেলে মো. হৃদয় শেখ (২১), পাকুরিকান্দা গ্রামের মৃত ইসমাইল খাঁর ছেলে মো. ইব্রাহিম খাঁ, চর লক্ষীপুর গ্রামের আলামিন মন্ডলের স্ত্রী সুমি বেগম, একই গ্রামের মৃত আদু মন্ডলের ছেলে কুদ্দুস মন্ডল, রহমানের স্ত্রী বিলকিচ বেগম, সজ্জনকান্দা গ্রামের উজ্জল কুমার কুন্ডুর স্ত্রী মুক্তিরানী রায়, বার্থা গ্রামের মো. ফজের আলীর ছেলে মো. আতাউর রহমান খোকন, কৃষ্ণপুর গ্রামের আবু বক্কারের ছেলে মো. সোহেল মোল্লা এবং খানখানাপুর গ্রামের মো. খোরশেদ শেখের ছেলে মো. রাসেল সেখ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ৯ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানার ভিত্তিতে তাদের শনাক্ত করে সদর থানা পুলিশের পৃথক টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় প্রত্যেককে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে যথাযথ পুলিশ প্রহরায় তাদের রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...