Logo Logo

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত


Splash Image

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রোম্যান খীসা নামে বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (২০ সেপ্টেম্বর) দায়িত্ব পালনকালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ নৌবাহিনী ট্রোম্যান খীসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় এক বিবৃতিতে নৌবাহিনীর পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে ট্রোম্যান খীসার এই আত্মত্যাগ বাংলাদেশের শান্তিরক্ষীদের জন্য গৌরবময় ও অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...