বিজ্ঞাপন
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় শালঘর এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ধারালো অস্ত্র দিয়ে মা পেয়ারা বেগম, ভাবি রাবেয়া বেগম এবং তার দুই বছর বয়সী শিশুকন্যাকে গলা কেটে হত্যা করেন ইমন। ঘটনাস্থলেই পেয়ারা বেগম ও শিশুটির মৃত্যু হয়।
পরে গুরুতর আহত অবস্থায় রাবেয়া বেগমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, মা পেয়ারা বেগম ও দুই বছর বয়সী শিশুটির মরদেহ উদ্ধার করে দেবিদ্বার থানায় রাখা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাবি রাবেয়া বেগমের মৃত্যুর বিষয়টি স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে কী কারণে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। অভিযুক্ত ইমনকে জিজ্ঞাসাবাদ এবং ঘটনার তদন্তের পর হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...