Logo Logo

গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ উদ্বোধন


Splash Image

গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ উদ্বোধন ও ক্যাশলেস ‘বাংলা কিউআর’ সংক্রান্ত এক বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের ব্যাংকপাড়াসংলগ্ন চাঁদমারীতে পূবালী ব্যাংক গোপালগঞ্জ শাখার উদ্যোগে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে ব্যাংকপাড়ার মোহাম্মদপাড়া মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁদমারীতে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও ফরিদপুর অঞ্চলের অঞ্চল প্রধান কাজী সিহাবুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট কাজী জিন্নাত আলী এবং পূবালী ব্যাংক ফরিদপুর শাখার প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম।

পূবালী ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সিএসএ সুমাইয়া জাহান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্য অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে পূবালী ব্যাংক পিএলসি’র নতুন ইলেকট্রনিক বুথের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি কাজী সিহাবুল ইসলাম বলেন, "‘একদেশ এক কিউআর, লেনদেন হবে বাংলা কিউআর’। লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ—এই চেতনাকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যাচ্ছি। সারা বিশ্ব যখন ক্যাশলেস ব্যবস্থায় উদ্বুদ্ধ হচ্ছে, সেখানে বাংলাদেশ কিছুটা বিলম্বে যুক্ত হলেও সরকার ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমরা দ্রুত কাজ চালিয়ে যাচ্ছি।"

তিনি আরও যুক্ত করেন, সাধারণ মানুষের দোরগোড়ায় ক্যাশলেস সেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। হাট-বাজার, পাড়া-মহল্লাসহ সব প্রান্তে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হচ্ছে যেন প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী ক্যাশলেস ব্যবস্থা গ্রহণ করে সফলভাবে লেনদেন পরিচালনা করতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...