Logo Logo

রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন


Splash Image

রাজবাড়ীর বালিয়াকান্দীতে নিজ মেয়েকে ধর্ষণের দায়ে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


আজ সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পাকালিয়া গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণী থেকে জানা যায়, নিজ সন্তানের ওপর পাশবিক নির্যাতনের অভিযোগ এনে শহিদুল ইসলামের বিরুদ্ধে ২০২২ সালের ১২ জানুয়ারি বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন তাঁর স্ত্রী খোদেজা বেগম।

পরবর্তীকালে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত শহিদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...