বিজ্ঞাপন
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৫০ মিনিটের মধ্যে গোপালগঞ্জ সদর থানাধীন কাজুলিয়া বিলের শ্যাওরা বাড়ি রোডে খালের পশ্চিম পাড়ে শরিফুল ইসলাম দাড়িয়ার মুরগির ফার্মের সামনের কাঁচা রাস্তার ওপর থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া দাড়িয়াপাড়া এলাকার মোঃ মানজুর দাড়িয়ার ছেলে শরিফুল ইসলাম দাড়িয়া (৩১) এবং একই এলাকার মৃত মজিবর রহমান দাড়িয়ার ছেলে মোঃ নান্নু দাড়িয়া (২৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে আটককৃতদের কাছ থেকে অবৈধ ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) জনাব মোহাম্মদ তাজ উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...