বিজ্ঞাপন
উপজেলার গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী বাজারে অবস্থিত হেলথকেয়ার সেন্টারে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ক্যাম্পে ১৪০ জন সাধারণ স্বাস্থ্যসেবা, ৯২ জন মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং ১৫৫ জন চর্মরোগের চিকিৎসা নেন। এ ছাড়া ২৫ শিশুর খৎনা করা হয় এবং ২২ জনের মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। পাশাপাশি বিনামূল্যে ১৪১টি ডায়াগনস্টিক পরীক্ষা ও ৩০টি আল্ট্রাসনোগ্রাফি করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস সমিতি ও জেনারেল হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। কর্মসূচির প্রকল্প সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার শরিফুল ইসলাম।
আয়োজকরা জানান, এলাকার সাধারণ ও অসচ্ছল মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আবদুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটিতে নিয়মিত বিনা ভিজিটে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বিশেষ করে সাধারণ স্বাস্থ্যসেবা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন রোগের চিকিৎসার সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দারা উপকৃত হচ্ছেন। ভবিষ্যতেও দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...