Logo Logo

নীলফামারীতে টিউবওয়েলের জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু


Splash Image

নীলফামারীতে টিউবওয়েলের জমে থাকা পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার ধোবাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় জনপ্রতিনিধি মো. আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে শিশুটিকে রেখে কাজ করছিলেন তার মা। এ সময় সবার অজান্তে শিশুটি বাড়ির ব্যবহৃত টিউবওয়েলের জমে থাকা পানিতে পড়ে যায়। পরে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির মধ্য থেকে উদ্ধার করা হয়।

পরে শিশুটিকে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...