বিজ্ঞাপন
আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের মিল্টন বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে খুলনাগামী ‘দোলা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক হামিমের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...