Logo Logo

অর্ধেক ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট


Splash Image

ইসরায়েলের নির্বাচনে অর্ধেকের বেশি ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৫টি আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে, বিরোধী জোট পেয়েছে ৪৯টি আসন।


বিজ্ঞাপন


বুধবার (২৮ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৮ লাখ ভোট গণনা করা হয়েছে, যা মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ।

নেতানিয়াহুর লিকুদ পার্টি ২০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। ১৬ দশমিক ৭ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গাদি আইজেনকটের ইয়াশার পার্টি। আর নাফতালি বেনেটের ‘টুগেদার’ জোট ৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।

ওয়াই নেটের প্রতিবেদন অনুযায়ী, আংশিক ফলাফলে নেতানিয়াহুর জোট ৫৫টি এবং বিরোধী জোট ৪৯টি আসন পেয়েছে। এছাড়া আরব নেতৃত্বাধীন দলগুলো ১৬টি আসন পেতে যাচ্ছে বলে আংশিক ফলাফলে দেখা গেছে।

১২০ সদস্যের ইসরায়েলি সংসদ নেসেটে প্রধান দুটি রাজনৈতিক শিবিরের কোনোটিই এখন পর্যন্ত এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।

সর্বশেষ এই পরিসংখ্যান ক্ষমতার ভারসাম্যে নতুন পরিবর্তনের ইঙ্গিত দিল। বুধবার সকালে নেতানিয়াহুর জোট ৫৬টি আসনে এবং আরব দলগুলো ১৫টি আসনে এগিয়ে ছিল। তবে আইসেনকোটের জোটের আসন সংখ্যা আগের মতো ৪৯টিতেই অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রকাশিত বুথ জরিপের ফলাফলের সঙ্গে এই ফলাফলের অমিল রয়েছে। আগের জরিপগুলোতে প্রাথমিকভাবে আইসেনকোটের জোটের সামান্য এগিয়ে থাকার ইঙ্গিত দেওয়া হয়েছিল।

তথ্যসূত্র: ওয়াই নেট

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...