Logo Logo

নোবিপ্রবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন


Splash Image

কূটনীতি, বিতর্ক ও আন্তর্জাতিক নীতিনির্ধারণের অনুশীলনের মাধ্যমে তরুণদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অষ্টমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৬। আগামী ১২ থেকে ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেবেন। সম্মেলনটিতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি ক্যাম্পাস’।


বিজ্ঞাপন


আয়োজকরা জানান, এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘Recasting the Global Order Amid Rising Power Asymmetries’। সমসাময়িক বিশ্বরাজনীতি, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ক্ষমতার অসম বণ্টন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকারিতা এবং বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে ন্যায্য প্রতিনিধিত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্মেলনের আলোচনায় উঠে আসবে।

সম্মেলনে মোট সাতটি কমিটি ও ফোরাম থাকবে। এর মধ্যে রয়েছে— জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UNSC), জাতিসংঘ মানবাধিকার পরিষদ (UNHRC), উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতিসংঘ কমিশন (UNCSTD), জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC), ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (IORA), জাতীয় সংসদ (JASA) এবং আন্তর্জাতিক প্রেস (IP)।

এসব কমিটিতে অংশগ্রহণকারীরা নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী বিভিন্ন রাষ্ট্র বা প্রতিষ্ঠানের প্রতিনিধির ভূমিকায় অবতীর্ণ হবেন। তাঁরা গবেষণা, বক্তব্য উপস্থাপন, যুক্তিনির্ভর বিতর্ক ও পারস্পরিক আলোচনার মাধ্যমে নীতি প্রস্তাবনা তৈরি করবেন। এর মাধ্যমে জনসমক্ষে বক্তব্য প্রদান, বিশ্লেষণাত্মক চিন্তা, কূটনৈতিক যোগাযোগ ও সমঝোতার মতো দক্ষতা অর্জনের সুযোগ মিলবে।

​বর্তমান বিশ্বে ভূরাজনৈতিক প্রতিযোগিতা, প্রযুক্তিগত বৈষম্য, জলবায়ু সংকট এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে ন্যায়্য প্রতিনিধিত্বর প্রশ্ন ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে তরুণদের আন্তর্জাতিক সমস্যা বিশ্লেষণ এবং অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সং বিশ্বব্যবস্থা গঠনের সম্ভাব্য পথ অনুসন্ধানে উৎসাহিত করাই সম্মেলনের অন্যতম লক্ষ্য।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...