বিজ্ঞাপন
উদ্বোধনের পরপরই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।
প্রকাশিত ফলে সন্তুষ্ট না হলে শিক্ষার্থীরা পরদিন রোববার (১ নভেম্বর) থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। এ আবেদন চলবে ৭ নভেম্বর পর্যন্ত। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে আবেদনপ্রক্রিয়া ও নিয়মাবলি প্রকাশ করা হয়েছে। বোর্ড জানিয়েছে, পুনঃনিরীক্ষণের জন্য সরাসরি বা ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন করতে হবে অনলাইনে।
আবেদন করবেন যেভাবে
পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নির্ধারিত ঘরে পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে ড্রপডাউন মেনু থেকে শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করে নিজের মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হলে ওই নম্বরে এসএমএস পাঠানো হবে।
পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। সেখান থেকে যে এক বা একাধিক বিষয়ের ফল পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট কোনো বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।
এরপরের স্ক্রিনে মোট প্রদেয় ফির পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে এ ফি পরিশোধ করা যাবে। অর্থ পরিশোধের বিস্তারিত নিয়ম জানতে আবেদনসংক্রান্ত ওয়েবসাইটের ‘হেল্প’ বাটনে ক্লিক করতে হবে।
ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আবেদনপ্রক্রিয়া সম্পন্ন হবে।
একবার আবেদন জমা দিলে যা জানা জরুরি
শিক্ষা বোর্ড জানিয়েছে, ফি পরিশোধ করে একবার আবেদন জমা দেওয়ার পর নতুন করে অন্য কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই পদ্ধতিতে আবেদন করা যাবে। তবে এ ক্ষেত্রে পুনরায় মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
অন্যদিকে ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা সংশোধনের সুযোগ রয়েছে। এ জন্য ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে যেসব নির্বাচিত বিষয়ের ফি এখনো পরিশোধ করা হয়নি, সেগুলো প্রত্যাহার করে নতুন বিষয় নির্বাচন করা যাবে।
তবে একবার ফি জমা দেওয়ার পর আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না। কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...