বিজ্ঞাপন
শুক্রবার (৩০ অক্টোবর) নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটিগুলোর আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ত্যাগী ও রাজপথের নির্যাতিত ছাত্রনেতাদের মূল্যায়নের ভিত্তিতে শাহাদাত হোসেন মুরাদকে আহ্বায়ক এবং রাকিব হোসেন রাজকে সদস্য সচিব করে ৬৮ সদস্যবিশিষ্ট চাটখিল উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। অপরদিকে, দেলোয়ার হোসেনকে আহ্বায়ক ও অশ্রু বিন্দু পাটোয়ারীকে সদস্য সচিব করে ৪৫ সদস্যবিশিষ্ট চাটখিল পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির সাংগঠনিক নির্দেশনায় উল্লেখ করা হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া আগামী ৩০ কর্মদিবসের মধ্যে আওতাধীন সকল অধীনস্থ ইউনিট পুনর্গঠন করে পরবর্তী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
কমিটি অনুমোদনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চাটখিল উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদ বলেন, "দীর্ঘ এক যুগ পর চাটখিলের ছাত্রদলকে নতুন করে সংগঠিত করার যে গুরুদায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়েছে, তার জন্য জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।"
তিনি আরও যুক্ত করেন, "বিগত দিনে যারা রাজপথে মামলা, হামলা ও চরম নির্যাতনের শিকার হয়েছেন, সেই ত্যাগী কর্মীদের মূল্যায়নের মাধ্যমেই এই কমিটি গঠিত হয়েছে। আমাদের প্রথম কাজ হবে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তৃণমূলের প্রতিটি ইউনিটকে ঢেলে সাজানো এবং সব ভেদাভেদ ভুলে ছাত্রদলকে একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠনে রূপ দেওয়া। কোনো অপশক্তি বা নির্যাতন চাটখিলের ছাত্রসমাজকে দমাতে পারবে না। আমরা রাজপথে থেকে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং চাটখিলে ছাত্রদলের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।"
এদিকে চাটখিলে দীর্ঘ ১২ বছর পর নতুন আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও চাঙ্গাভাব লক্ষ করা গেছে।
প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...