বিজ্ঞাপন
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আব্দুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়। গতকাল ২১ নভেম্বর জারি করা আদেশে প্রশাসনিক প্রয়োজনে তাঁকে বদলি ও পদায়নের কথা উল্লেখ করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, মো. জাকির হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণায় সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয় মহলে আলোচনা-সমালোচনা চলছে।
সম্প্রতি ঝালকাঠির রাজাপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার বিষয়টি নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মন্তব্য করেন জাকির হোসেন। সেখানে তিনি লেখেন, ‘জয়বাংলা বলাতেই টিসি দিতে হবে, এ নিয়ম কোথায় লেখা আছে? জয় বাংলা তো বাঙালির জাতিসত্তার স্লোগান। এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়।’ তবে তাঁর বদলির কারণ হিসেবে অফিস আদেশে প্রশাসনিক প্রয়োজনের কথা উল্লেখ করা হয়েছে। ফেসবুকে তাঁর রাজনৈতিক বক্তব্য কিংবা কর্মকাণ্ডের সঙ্গে এই বদলির কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে আদেশে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে ঝালকাঠি জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা বলেন, ‘জাকিরকে বদলি করা হয়েছে। তবে কী কারণে বদলি করা হয়েছে, তা জানি না।’
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...