বিজ্ঞাপন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৬ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ মহিলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শামীমা সিকদার দিনা। সংগঠনটির সহসভাপতি মিলি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভানেত্রী গীতা রায়, জেলা প্রচার সম্পাদক কোহিনূর আক্তার প্রিয়া, প্রশিক্ষণ সম্পাদক মাছুমা খানম, আন্দোলন সম্পাদক রত্না দাস, সদস্য লাবণ্য রানী দাসসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় নারী ও কন্যাশিশুদের প্রতি নির্যাতন, ধর্ষণ, যৌন নিপীড়ন ও হত্যার বেশ কয়েকটি উদ্বেগজনক ঘটনা স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মধ্যে ১১ এপ্রিল নবীনগরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। ২৮ এপ্রিল আশুগঞ্জ উপজেলার বাগানবাড়ি এলাকায় এক কিশোরী ধর্ষণের শিকার হয়। ৩০ এপ্রিল জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকায় ১২ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক চিকিৎসক দম্পতিকে গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়।
সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে ২৫ সেপ্টেম্বর আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আদিলদিল গ্রামে। সাত বছর বয়সী শিশু মাহিদা আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে। ২৬ সেপ্টেম্বর প্রকাশিত ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া যায়। অতিরিক্ত রক্তক্ষরণ ও শ্বাসরোধকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেন চিকিৎসক। এ ঘটনায় অভিযুক্ত জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া নাসিরনগর উপজেলার একটি ইউনিয়নে পাঁচ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনা এবং ৭ অক্টোবর একটি মাদ্রাসার ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার ঘটনাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, মানববন্ধন, লিফলেট বিতরণ, পোস্টার অঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, নারী সমাবেশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...