বিজ্ঞাপন
বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম তারেক সুলতান।
এ ছাড়া জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সন্ত্রাস, উগ্রবাদ ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...