বিজ্ঞাপন
বাকেরগঞ্জ উপজেলা সুধী সমাজের আয়োজনে পৌরসভা অডিটোরিয়াম মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজ সেবক নাসির উদ্দীন জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।
শেখ রিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন খান বিদায়ী ইউএনও মিল্টন চন্দ্র পালের কর্ম দক্ষতা ও জনবান্ধব সেবার ভুয়সী প্রশংসা করেন। পাশাপাশি নবাগত ইউএনও তারিকুল ইসলামকে স্বাগত জানিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে সর্বাত্মক সহোযোগিতা করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনও মিল্টন চন্দ্র পাল তার বক্তব্যে বাকেরগঞ্জে দায়িত্ব পালন কালীন সময়ে পাশে থাকার জন্য জনপ্রতিনিধি,সহকর্মী, ও স্হানীয় সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে নবাগত ইউএনও তারিকুল ইসলাম উপজেলার প্রশাসনিক ও সার্বিক উন্নয়নমুলক সকল কর্মকাণ্ড সুস্থভাবে পরিচালনার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে শেষে আয়োজকদের পক্ষ থেকে বিদায়ী ইউএনও মিল্টন চন্দ্র পালকে ফুলেল শুভেচছায় বিদায় জানানো হয় এবং নবাগত ইউএনও তারিকুল ইসলামকে ফুল দিয়ে বরণ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...