Logo Logo

বরগুনায় বিজ্ঞানমেলা ও ট্যালেন্ট শো, ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রতিভায় প্রাণবন্ত সান প্রি-ক্যাডেট স্কুল।


Splash Image

সফিকুল ইসলাম রাসেল,বরগুনা: বিজ্ঞান ও সৃজনশীলতার মেলবন্ধনে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ‘বিজ্ঞানমেলা ও স্টুডেন্ট ট্যালেন্ট শো-২০২৬’।


বিজ্ঞাপন


ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, মেধা ও বহুমুখী প্রতিভার প্রদর্শনীতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় বরগুনার পরীরখাল এলাকায় অবস্থিত সান প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন, সৃজনশীল চিন্তা ও নিজেদের বহুমুখী প্রতিভা তুলে ধরে। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মামুন, বৈশাখী টেলিভিশনের রাসেল সিকদার সহ অনান্য সাংবাদিক, অবিভাবক ও স্থানীয় ব্যাক্তিবর্গ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সান প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম. ইলিয়াস আহম্মেদ।

আয়োজকরা জানান, শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষার মধ্যে শিক্ষার্থীদের সীমাবদ্ধ না রেখে তাদের বিজ্ঞানমনস্কতা, যুক্তিবোধ, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিজ্ঞানচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি করা জরুরি। তারা আরও বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে নিয়মিত এমন আয়োজন করা হলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে তারা আরও বেশি ভূমিকা রাখতে পারবে।

ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তা আর শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার উচ্ছ্বাসে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...