Logo Logo

রাজবাড়ীর কেন্দ্রীয় হরিসভা মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন


Splash Image

রাজবাড়ী শহরের কেন্দ্রীয় হরিসভা মন্দিরে ৪০প্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান এর শেষ দিনে অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়েছে শেষ হবে ভোরে।


বিজ্ঞাপন


শুক্রবার (৬ফেব্রুয়ারী) ভোর থেকেই শুরু হয়েছে শ্রী শ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, শেষ হবে শনিবার ভোরে।

লীলা কীর্তন করছেন

রাজশাহীর কুমারী স্মৃতি সুত্রধর,চাঁপাইনবাবগঞ্জের শ্রীমতি জয়া বর্মন, ফরিদপুরের শ্রী দিলীপ বিশ্বাস।

শুরু থেকেই ভক্তবৃন্দ ধ্যানমগ্ন হয়ে শুনছেন লীলা কীর্তন, মাঝে মাঝে উলুর ধ্বনি, করতাল, ঢাকের তালে হরিনামে আলোকিত হয়ে উঠছে মন্দির প্রাঙ্গণ।

সময় বাড়ার সাথে সাথে ভক্তবৃন্দের আগমন বাড়তে শুরু করেছে। আগমনি ভক্তবৃন্দের জন্য রয়েছে বিরতিহীনভাবে ভক্তসেবার ব্যবস্থা। মন্দিরের এই ঐতিহ্য

ভক্তবৃন্দ তার অন্তরে ধারণ করে।

এর আগে গত ২ ফেব্রুয়ারী থেকে রাজবাড়ীর কেন্দ্রীয় হরিসভা মন্দিরে নামযজ্ঞা অনুষ্ঠান শুরু হয়। মহা এই নামসূধা পরিবেশন করছেন দেশের ৮জেলার কীর্তনীয়রা।

কেন্দ্রীয় হরিসভা মন্দির কমিটির সভাপতি জয়দেব কর্মকার, সিনিয়র সহ-সভাপতি শ্যামল পোদ্দার,

সাধারণ সম্পাদক বেনুদত্ত। ১১১ সদস্য বিশিষ্ট কমিটি প্রত্যেকের চেষ্টা, দায়িত্ব ও পরিশ্রমে অনুষ্ঠানটি

সম্পন্ন হয়েছে। বিশেষ করে অনুষ্ঠানটি প্রচারের মাধ্যমে প্রাণ পায়। কমিটির তথ্য ও যোগাযোগ সম্পাদক স্বপন বিশ্বাস দীর্ঘ দিন যাবৎ এ মন্দিরের প্রায় প্রতিটা অনুষ্ঠান সংবাদ মাধ্যমে প্রচার করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...